Thursday, March 3, 2022

ব্যস্তময় জীবন

 জীবনকে তো বড়ই কঠিন বলিস

কিন্তু একবার কি ভেবেছিস?

নাকি জীবনকে নিজের মতো করে চোখের মাঝে কঠিন করে সাজিয়েছিস?

বলতো সেই রৌদ্র দিনে

কখনো কি রোদের তাপ উপভোগ করেছিস?

নাকি জীবনটাকে কঠিন ভেবে

ছায়ার তলে লুকিয়েছিস?

কাজের ফাঁকে কোনোদিনও কি 

আলতো রোদের বৃষ্টি দেখেছিস?

পাতায় পড়া পানিতে কি

নিজের মাথা ভিজিয়েছিস?

বৃষ্টির সেই মুগ্ধকর গন্ধ, মাটির সেই স্নিগ্ধ সুভাস কখনো কি পেয়েছিস?

নাকি নিজের মতো করে জীবনটাকে

কঠিন করে দেখেছিস?

খুব তো বলিস

সে ছাড়া তোর জীবন অচল 

সব সময় তো যোপিশ

তোকে ছাড়া বাঁচব না

কিন্তু কখনো কি ভেবেছিস?

প্রকৃতির সেই সৌন্দর্য তোর সে কে ভুলিয়ে দিতে পারে

এমন অনেক সে জীবনে আসবে যাবে

কিন্তু জীবন তো একটাই

এই এক জীবনে সে ছাড়া কখনো কি জোৎস্নার আলোয় হেঁটেছিস?

কখনো কি সে ছাড়া ভাই-বোনদের সাথে পুরনো স্মৃতি জাগ্রত করেছিস?

কখনো কি সে ছাড়া খোলা মাঠে মনের আনন্দে দৌড়িয়েছিস?

নাকি সে ছিল না বলে মুখ গোমড়া করেছিস?

এই সে এর উপর নির্ভর করা পঙ্গু জীবন ছাড়া একবার কি দেখেছিস জীবনকে কত স্বাধীন মনে হয়?

কখনো কি শীতের সেই সকল উপভোগ করেছিস?

শীতের সেই পিঠাগুলো, সকল বেলার কুয়াশা তোর মনকে কি কখনো আকৃষ্ট করেছে?

গ্রামের সেই স্নিগ্ধ মাটি, পুকুরের ঠান্ডা পানি তোর শরীরকে কি স্পর্শ করেছে?

কলমি ফুলের বিচিত্রতা, পাখির সেই কিচির মিচির কখনো কি উপভোগ করেছিস?

নাকি শহরের সেই ব্যস্ততায় সবই ভুলে গেছিস?

কখনো কি ফুলের বাগানে মনের খুশিতে আত্মহারা হয়েছিস?

থমথম কালো রাতে কি প্রকৃতির নিস্তব্ধতা দেখেছিস?

কখনো কি প্রকৃতির সৌন্দর্যে হারিয়েছিস?

প্রকৃতির কি কখনো তোর মনকে নাড়া দিয়েছে?

নাকি ব্যস্ত জীবন থেকে একটুও সময় পাসনি?

আবার বলিস জীবন তো বড়ই কঠিন

নিজের মতো জীবন যদি সাজাতেই চাস তবে সুন্দরভাবে সাজা

যাতে রং বেরঙের রঙিন জীবন হয় শোভিত ফুলে ফুলে তাজা॥



জীবন কঠিন

গাছগাছালির সেই রঙিন সতেজ পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে সৃষ্টিকর্তার সব সৃষ্টিই যেন একবার ঝরে পড়বে তো একবার উঠে দাড়াবে প্রাণবন্ত সেই গাছের প...