Thursday, January 27, 2022

স্বপ্ন

 এ আমার পথ, একে একে বোনা অজস্র স্বপ্ন, হ্যাঁ অজস্র স্বপ্ন ॥


আদৌ কি এটা আমার স্বপ্ন নাকি পালানোর একটা পন্থা নাকি নতুন আলোর খোঁজে  সবকিছু ভুলে এক অজানা শান্তির তল্লাশি

জানিনা কিছু, জানতে কি আদৌ ইচ্ছে করে নাকি এই পথের প্রতি অনীহা চলে এসেছে

যখন আমার এই পথ পরিপাটি, সাজানো গোছানো তবে কেন চারপাশ অস্পষ্ট 

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র

 

আদৌ কি এটা আমার স্বপ্ন নাকি শত কোলাহলের মাঝে একটি পরিচিত সুর খোঁজা নাকি

 শত ভিড়ের মাঝে সামনে এগিয়ে থাকার এক অদম্য আগ্রহ

খুঁজি না কারণ, খুঁজতে কি আদৌ ইচ্ছে করে নাকি আমি এক মোড়েই আটকে আছি

যখন আমার এই পথের গন্তব্য একটাই, সঠিক তবে কেন এতো দ্বিধা

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র?

Tuesday, January 11, 2022

একাকিত্ব

 এক ঘরের দুনিয়া ব্যাপারটা আজকাল একপ্রকার ব্যাধীর মতো

যদিও মানুষ প্রজাতি এর নাম দিয়েছে অসামাজিকতা

কত সহজ জীবন যা ইচ্ছে করা যায় ঠিক যেন স্বপ্নের মতো

স্বপ্নই কিন্তু ভয়ংকর দুঃস্বপ্ন যেটা কেও না চাইলেও থাকে বাধ্য-বাধকতা 

আসলে এই সমাজ সেটা মানতে নারাজ, তাইতো অন্য ছেলেমেয়েদের সাথে তুলনা কত!

অসহায় মানুষিক অশান্তিতে ভোগা মানুষগুলোর না জানি কত হীনমন্যতা॥



নাম না জানা কবিতা

আমার নব উল্লাসের শহর  আমার মিছে স্বপ্নের জাল  শূন্য আকাশের পানে গুনছি প্রহর আমার বাতাসে ছেড়ে দেয়া হাল   আমার গুছানো সেই দিন  আমার লুকিয়ে ...