Sunday, December 5, 2021

অভিমান

 আমার প্রানবন্ত সেই উল্লাসের শহর, সে ছিল আমার আমার নিত্য দিনের প্রিয় স্থান

যদিও কাটছে আমার রাত্রির প্রহর, তবুও আমার পুরো দিন ভরা আঁধারের স্নান

আমি জানি গন্তব্য এক হলেও এ যে ভিন্ন সফর, তার পুরোটা সময় জুড়ে রকমারি বেসুরা গান

ভুল করে ফেলে আসা ছোট্টকালের শিকড়, যেন এখন তিলে তিলে নিচ্ছে আমার প্রাণ

সারি সারি অনুতাপ আজ হচ্ছে নিকর, জ্বলছে পুড়ছে এ যেন দুঃখের বান

নতুন শহরে নতনরূপে সেই একই আসর, বুঝিনি এখনো নতুনে কি তবে আছে আমার অনুদান

পুরাতনের সৃতিগুলো দিনে দিনে হচ্ছে ধূসর, এ নতুন শহর মুখোরিত হয়েও যেন ম্লান

আমার পথে এ কোন সেই রোমাঞ্চকর মোড়, নতুন সব পুরোনোকে করছে বিলীন তাই তো আমার বড় অভিমান॥

4 comments:

Unknown said...

বাহ!অনেক সুন্দর
অনেক ভালোবাসা তোর৷ জন্য ❤️

Unknown said...

Best of luck bro❤

Unknown said...

বাহহহ!!!!✍👏👏👏💜💜

Shabbir Ahmad said...

অনেক সুন্দর, মাশা আল্লাহ এবং আমার জন্য কঠিন ও বটে।

জীবন কঠিন

গাছগাছালির সেই রঙিন সতেজ পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে সৃষ্টিকর্তার সব সৃষ্টিই যেন একবার ঝরে পড়বে তো একবার উঠে দাড়াবে প্রাণবন্ত সেই গাছের প...