Sunday, July 5, 2026

বহুদিন পরে


জীবন বড়ই অদ্ভুত 

অদ্ভুতের জায়গায় অনেকেই কঠিন আশা করছিলেন বুঝি?

অদ্ভুত বলছি এই জন্য যে স্থান কাল ভেদে মানুষের মত, চিন্তাধারা পরিবর্তনশীল!

এক কালে যে অবস্থান থেকে অতিষ্ট হয়ে মানুষ ছুটে চলে যায় বহুদূর, সেই আগের অবস্থানের জন্যই আবার মানব মন হয়ে পড়ে ব্যাকুল!

এটা পুরোপুরিই মানব মনের দোষ, কারণ মানব মনকে সন্তুষ্ট করা বড়ই কঠিন

তবে উদ্দেশ্যহীন ব্যক্তি যখন উদ্দেশ্য খুঁজে পায় তখন এটাই স্বাভাবিক যে সে ওই অবস্থানেই একনিষ্ঠ থাকতে চাবে!

বেশি প্রত্যাশা জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই বয়ে আনে হতাশা, কেও অসম্মতি জানালেও আমি মনে করি চিন্তাধারার মত জীবনও হতে হবে সহজ-সরল

কারণ যতই জাঁকজমকপূর্ণ দিন পার কর না কেন, মানব মন এসবে কখনোই সন্তুষ্ট হবেনা!

তবুও কিছু মানুষ কি যেন এক পাওয়ার আশায় ঘোড়ার মত ছুটছে কিন্তু কোথাও পাচ্ছেনা

আসলে ভুল সারিতে দাঁড়ালে না পাওয়াটাই স্বাভাবিক

অনেকদিন যাবৎ কিছু মানুষের জীবনের প্রতি এত আক্ষেপ দেখে হঠাৎ গেলাম আমার কবিতার ভান্ডারে, একসময় আক্ষেপে লিখা নিজের কবিতা পড়লাম

হাজার ভুল ধরে এক মুচকি হাসি দিয়ে বললাম কতই না বোকা ছিলাম!

আসলে যে মানুষ কিসের আশায় ছুটে দিকবেদিক তা আমি জানি না

তবে মনে হয় শান্তির আশায়!

প্রশ্ন হলো এখন শান্তিটা আসলে কোথায়?

যখন শান্তির কারণ, পথ, গন্তব্য তো জন্মের আগে থেকেই পুনঃনির্ধারিত এবং কমবেশি সবারই জানা থাকা সত্ত্বেও উল্টা দিকে হেঁটে শান্তির তল্লাশি করাটা বোকামি ছাড়া আর কি হতে পারে!

কিছু কিছু ক্ষেত্রে মানব মন ধৈর্য্যহারা হয়ে যায়

তবে দিনক্ষণ গেলে মনের আশা পূর্ণ হওয়ার পর এইটা বুঝতে পারা বিরাট কঠিন যে "সৃষ্টিকর্তার পরিকল্পনাতেই ছিল শান্তি!"

এইযে আঠারো মাস আগে  যে কষ্টের সমাপ্তি ঘটেছে সেটা যে এত সুন্দর হবে কে জানত?

যে বিষয়ে কোনো নির্ধারিত পরিকল্পনা কিংবা আকাঙ্ক্ষা ছিলনা এমনকি কখনও ভেবেও দেখা হয়নি সেই আলোচিত প্রশ্নের উত্তর যে "তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের কর্ম কি?" 

এটা ভেবে বড়ই প্রশান্তি অনুভব হয় যে আমার সৃষ্টিকর্তা ঠিকই জানতেন এই প্রশ্নের উত্তর এবং তিঁনিই তো উত্তম পরিকল্পনাকারী!

হিহি! এখন তো রহমত প্রাপ্তির পর এই প্রশ্নের উত্তর আমিও জানি!

রহমত কিংবা বরকত উপলব্ধি করতে পারাটাও অনেক কষ্টের এবং বড় ব্যাপার

হয়তো সবাই সেটা পারেনা বলেই এত পেয়েও অসন্তুষ্ট

ভুলে গেলে কি করে চলবে যে শান্তি, সন্তুষ্টি, সুখ সব আল্লাহ্ তায়ালার পক্ষ থেকেই আসে!

সুতরাং পুরোনো উল্লাসের শহর ভরা  হাজার হাজার আক্ষেপের জেরে নতুন গড়া শহর ঘিরে আবার নতুন নতুন আক্ষেপ রচনা করে হতাশাগ্রস্ত হওয়া কতটা যৌক্তিক সেই প্রশ্নটা নাহয় আজ বাদই দিলাম!


Ⓦ︎𝓶𝓮𝓱𝓫𝓪𝓼

No comments:

বহুদিন পরে

জীবন বড়ই অদ্ভুত  অদ্ভুতের জায়গায় অনেকেই কঠিন আশা করছিলেন বুঝি? অদ্ভুত বলছি এই জন্য যে স্থান কাল ভেদে মানুষের মত, চিন্তাধারা পরিবর্তনশীল! ...