Wednesday, June 24, 2026

নাম না জানা কবিতা

আমার নব উল্লাসের শহর 

আমার মিছে স্বপ্নের জাল 

শূন্য আকাশের পানে গুনছি প্রহর

আমার বাতাসে ছেড়ে দেয়া হাল  

আমার গুছানো সেই দিন 

আমার লুকিয়ে রাখা সব

হাসছে রাত্রি খুব করে

ছেড়ে চলে গেছে কলরব

আমার অতি ভাবনার ফল

আমার পুরোটা এলোমেলো

আমার চারিদিক ঘিরে আঁধার 

তবে আলো কোথা থেকে এলো

আমার অনিশ্চয়তার খেলা

আমার মুখরিত পরিবেশ

ভাসাচ্ছি ডুবে যাওয়া ভেলা

আমার নৌকার দিন শেষ

আমার অসীম উপসংহার

আমার যত আজগুবি রচনা

এ তো চাকচিক্যে ভরা ডায়মন্ডের হার

যেটা আমায় শোভায় না

আমার ছাদ বাগানের ফুল

সব ভাসিয়ে নিয়ে গেছে এ কূল

আমি ভাবনায় ব্যাকুল

আমার পথ ভরা যত ভুল

সব যেন আক্ষেপের মূল

আমি দ্বিধায় মশগুল

আমার অসীম আশার বান

সব হয়ে গেছে নিষ্প্রাণ

আমি নিশ্চুপ নই পাষাণ

আমার কষ্টের অভিযান

সব দিনগুলো যেন ম্লান

আমি গাইনা তো আর গান

আমার আকাশ প্রফুল্ল

এখন বেড়ে গেছে তার মূল্য

আমি হতে চাই অতুল্য 

তবে গায়ে লাগে কে কি বললো

আমার এইভাবেই পথ চললো

যেটা বিষেরই সমতুল্য

আমার দিকহারা এই গাড়ি

সব নিচ্ছে আমার কাড়ী

আমি বুঝতে না পারি

আমার হচ্ছে পাল্লা ভারী

সব মিছে মায়ার হাড়ী

আমি অযোগ্য এক নারী....


Ⓦ︎𝓶𝓮𝓱𝓫𝓪𝓼

No comments:

নাম না জানা কবিতা

আমার নব উল্লাসের শহর  আমার মিছে স্বপ্নের জাল  শূন্য আকাশের পানে গুনছি প্রহর আমার বাতাসে ছেড়ে দেয়া হাল   আমার গুছানো সেই দিন  আমার লুকিয়ে ...