গাছগাছালির সেই রঙিন সতেজ পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে
সৃষ্টিকর্তার সব সৃষ্টিই যেন একবার ঝরে পড়বে তো একবার উঠে দাড়াবে
প্রাণবন্ত সেই গাছের পাতার মত মানুষও একসময় প্রাণবন্ত থাকে আবার মন মরে গেলে অল্পতেই ঝরে পড়ে
কত যে ভিত্তিহীন আশার তাগিদে মানুষ ঘোড়ার মত ছুটতে চলে যায় এক অজানা উদ্দেশ্যে
সৃষ্টিকর্তার অপরূপ সেই লীলাখেলা যে ছুটার পথে তাকে স্মরণ করেনা তাকেই গন্তব্যে পৌঁছে দেয়
আর যাকে তিনি ভালোবাসে তাকেই তিনি সেই পথে হাজারো পরীক্ষার মধ্যে ফেলেন যেন এক ক্লান্ত ঘোড়া পানির আশায় তৃপ্ত হতে ব্যাকুল
কেও পেয়েও সেটা চায়না আবার কেও চেয়েও সেটা পায়না, কথাটা কষ্টের হলেও এটা এক চিরন্তন সত্যি যে মানব মনকে সন্তুষ্ট করা বড়ই কঠিন
একই পথের দুই যাত্রীর কাছে সেই একই গন্তব্যে পৌঁছানোর অনুভূতি আলাদা
বাঁচার তাগিদে পথের দিক পরিবর্তন করেও যদি সেই পথ হয় মরণের তবে আর কি বলে মানব মন শান্ত করা যায়
ধরণ ভিন্ন হলেও মরণ তো মরণই
না চাইতেও বাঁচার তাগিদে সেই ক্লান্ত ঘোড়াকে বাধ্য করে ছোটাতে হয়, নাহলে ঐযে মরুভূমির কিছু ক্যাকটাসের কাটা, গায়ে শুচের মত লাগার এক ভয় তাড়া করে বেড়ায়
ক্লান্ত ঘোড়াকে পিছন থেকে ঠেলার জন্য অনেক ঘোড়াই থাকে কিন্তু তার ক্লান্তি, পথের প্রতি অতিষ্ঠ হওয়াটা আর কেও দেখেনা বোঝেনা
মানব জীবনও কি এমন নয়? কিসের জন্য এত ছোটাছুটি?
দিনশেষে কি পাচ্ছি? গন্তব্যে ঠিকই পৌঁছাচ্ছি কিন্তু দুবেলা কি শান্তি পাচ্ছি? তিক্ত হলেও সত্যি মানব মনকে সন্তুষ্ট করা বড়ই কঠিন
জীবন কঠিন এই কথাটা সবার ক্ষেত্রে যায়না এটা কি আদৌ সত্যি?
কিছু মানুষ নিজেকে টানতে টানতে আগায় আর কিছু মানুষকে সামনে আগানোর জন্য পিছন থেকে ঠেলার প্রয়োজন পরে
অল্পতেই বিচার করা মানুষজন এমন ঠেলার প্রয়োজন ওয়ালা মানুষকে খুব একটা পছন্দ করেনা কারণ তাদের মতে এসব মানুষজনের জীবন সহজ
শান্তির তল্লাশের আশায় ব্যাকুল ব্যাক্তিরা এক পর্যায়ে এমন এক পথের যাত্রী হয়ে যায় যেটা সে কখনো কল্পনাও করেনি
একটু বাঁচার তাগিদে এসে পড়ে নিজেকে তিল তিল করে মারতে, সেটা অবশ্য মনের অজান্তেই
কাছ থেকেও যখন মানুষগুলোর মরা মন কেও দেখেনি তখন দূর থেকেই বা কিভাবে দেখবে!
এরা প্রচণ্ড পরিমাণে অতিষ্ঠ জীবনের প্রতিটা মুহূর্তের প্রতি
বাইরে থেকে ফিটফাট লাগে দেখে কেও জানতেও চেষ্টা করেনা ভিতরে ঠিক আছে কিনা মানুষটা
কোনো এক স্মৃতি যে কিভাবে মনে গেঁথে গিয়ে সারাজীবন তাড়া করে বেড়াতে পারে কেও কখনো ভেবে দেখেনা আফসোস কেও কখনো ভেবে দেখেনা!