Saturday, April 9, 2022

দ্বিধা

  আমার প্যারাময় দিনগুলোতে তুমি খানিকটা আনন্দ তো এনেছিলে 

কিন্তু আমার মন এতে সাড়া দিতে রাজি হয়নি বলে

যেমন তোমার ভাবনা আমার মলীন মুখে হাসির জোয়ার বয়ে আনতো 

ঠিক তেমনি কখনো কখনো তোমার থেকে একেবারে দূরে থাকাই শ্রেয় মনে হতো

যেন তোমার ধ্যানে মগ্ন থাকতে এখনও বড্ড ইচ্ছে করে

সমস্যা হলো আজও যে আমার মন আটকে আছে দ্বিধার ঝড়ে

প্রিয় যদি তোমার আরো সময় লাগে বুঝতে তবে নাও

তবুও তোমার মনে কি আছে তা আমাকে স্পষ্ট ভাবে বুঝাও

তোমার বলা দু চারটা কথাই আমার আশা বৃদ্ধির কারণ

আমি বলছি না ভালোবাসতেই হবে আবার করছি নাতো বারণ

No comments:

জীবন কঠিন

গাছগাছালির সেই রঙিন সতেজ পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে সৃষ্টিকর্তার সব সৃষ্টিই যেন একবার ঝরে পড়বে তো একবার উঠে দাড়াবে প্রাণবন্ত সেই গাছের প...