Sunday, April 24, 2022

আগমন

কেন  আসো প্রতিটা দিন আমার এই নীড়ে 

যেন আটকে রাখো আমাকে ব্যাকুলতার ভিড়ে

কেন আসো তুমি সারাক্ষণ আমার গভীর ভাবনায়

যেন থাকো তুমি আমার সাহিত্য সাধনায়

কেন আসো তুমি বোঝাতে আমি পথভ্রষ্ট

যেন দিয়ে যাও আমায় অনাকাঙ্ক্ষিত অসীম কষ্ট

কেন আসো তুমি আমার মন পাড়াতে

যেন ক্ষণে ক্ষণে আমার দ্বিধা বাড়াতে

কেন আসো তুমি আমার হৃদয়ের গহীন কোণে 

যেন প্রতি রাতে বাঁধো আশা আমার সনে 

কেন আসো তুমি কোন সে মায়াবতীর টানে বেয়ে

আমি তো প্রিয় প্রহর গুনছি তোমার-আমার আকাশের পানে চেয়ে

No comments:

নাম না জানা কবিতা

আমার নব উল্লাসের শহর  আমার মিছে স্বপ্নের জাল  শূন্য আকাশের পানে গুনছি প্রহর আমার বাতাসে ছেড়ে দেয়া হাল   আমার গুছানো সেই দিন  আমার লুকিয়ে ...