Sunday, May 22, 2022

আকাঙ্ক্ষা

যেতে চাই দূর বহুদূরে সবকিছু ফেলে

আমার আগত আবেগের আবেশ ভুলে

যেতে চাই জীবন সাজাতে নতুন ফুলে

আমার পথের সর্বদা বাসনার  অনুকূলে

যেতে চাই যত অনাকাঙ্ক্ষিত ছেড়ে চলে

আমার নতুন তৈরী হওয়া পাখনা মেলে

যেতে চাই নিজেকে গোছাতে এক অমূল্য ফুলে

আমার পুরো আকাশ জুড়ে সাদা আর নীলে

যেতে চাই লুকিয়ে সব ভ্রান্তির বেড়াজালে

আমার খুশির সব দিনগুলোর একাল সেকালে 

যেতে চাই দূর বহুদূরে তোমার আশার প্রদীপ জ্বেলে 

আমার দিন শেষে আঁধার রাত নেমে গেলে


No comments:

বহুদিন পরে

জীবন বড়ই অদ্ভুত  অদ্ভুতের জায়গায় অনেকেই কঠিন আশা করছিলেন বুঝি? অদ্ভুত বলছি এই জন্য যে স্থান কাল ভেদে মানুষের মত, চিন্তাধারা পরিবর্তনশীল! ...