Saturday, August 13, 2022

বন্ধুত্ত্ব

 ছোটবেলা থেকেই শুনতাম বড় হলে নাকি মানুষ চেনা যায়, দিন দিন আসলেই সব কাছের দূরের মানুষ চিনতে পারছি 

যার থেকে বন্ধুত্বের মানে টা শিখেছি, হায়!তার কাছেই আজ অবহেলার শিকার হচ্ছি

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

বন্ধুত্ব টা টিকিয়ে রাখতে জল্পনা কল্পনার কখনো প্রয়োজন পরেনি, তবে আজ কেন পড়ছে ?

উত্তর টা দেয়ার মত তুমি আমার আজ ধারের কাছেও নেই, কি করে তবে বন্ধুত্ত্ব শেষ করি অকারণেই

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

আমি জানি এইসব কিছুই স্বাভাবিক, কিন্তু জীবনে সেই প্রথম বেস্ট ফ্রেন্ড নামের মানুষটাকে কিভাবে ছেড়ে দেই

যার জন্যে আমার এই পথ এত মধুর যার সাথে আমার এতগুলো বছর আনন্দে কেটেছে, সে তো তত টুকুই মূল্যবান আজও আমার কাছে

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

কখনো ঐভাবে তাকে বলা হয়নি, কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাকে বোঝানোর

পড়াশোনার সুবাদে আজ দেখা হয়না বলেই কি আমি এতো পর, নাকি তার কাছে প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে আমার

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়॥



No comments:

নাম না জানা কবিতা

আমার নব উল্লাসের শহর  আমার মিছে স্বপ্নের জাল  শূন্য আকাশের পানে গুনছি প্রহর আমার বাতাসে ছেড়ে দেয়া হাল   আমার গুছানো সেই দিন  আমার লুকিয়ে ...