Tuesday, August 30, 2022

অনন্য অভিনয়

 একদিন সবাই বদলে যায় 

কত শত বাহানার ছলে বিনা কারণেই 


পরিবর্তনের নামই নাকি জীবন 

এই প্রবাদ এইসব মানুষের সাথে যায় না 


যতদিন নিজের স্বার্থ থাকে

শত অভিযোগের সত্বেও পাশে থাকার নাটক করে


এক অদ্ভুত শিল্প তাদের

এই শিল্পকর্ম আমার মত বোকাসোকাদের জন্য বুঝা সাধ্যের বাইরে


এমন অভিনয় শিল্পীদের সাথে বাস করাটা বড়ই তেতো হয়ে গেছে আমার জন্য

আশপাশ ঘিরে আমার যত ভাবনাময় স্বপ্নের জগৎ আজ কেমন যেন তিক্ত স্বাদ গ্রহণ করেছে


দিনশেষে আমার সেই মনভরা আনন্দের হাসি যেন রাতের আঁধারে লুকিয়ে পড়ে

নিজেদের অভিনয় নিয়ে ব্যস্ত থাকা শিল্পীরা এইসব বুঝবে কিকরে


এক প্রকার খেলনার মত মনে হয় নিজেকে 

মন উঠে গেলো তো ছুড়ে ফেলে দিল


বিস্তীর্ণ এই দুনিয়ায় কেন সেইসব শিল্পীদের সাথেই সাক্ষাৎ হয় কে জানে!

ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে যে কত স্মৃতি বিজড়িত বন্ধুদের হারিয়েছি কে দেখেছে!



No comments:

বহুদিন পরে

জীবন বড়ই অদ্ভুত  অদ্ভুতের জায়গায় অনেকেই কঠিন আশা করছিলেন বুঝি? অদ্ভুত বলছি এই জন্য যে স্থান কাল ভেদে মানুষের মত, চিন্তাধারা পরিবর্তনশীল! ...