এইযে শুনো হ্যাঁ বলো
কিছু প্রশ্নের উত্তর দেবে? অবশ্যই দেবনা কেন!
কত বছর আমায় চেন? এইতো দু-চার বছর হলো
হঠাৎ জীবনবৃত্তান্ত, কি ভেবে? মন হালকা করার . জন্য!
ব্যাস এতটুকুই কেন? সংক্ষেপে সবই বলা হল
কাহিনী অতীতের যে ছিল
তাই আরো কিছু শুনতে ইচ্ছে হলো
কি ধরণের কথা হতো? ঠিক মনে পরছেনা
নিশ্চয়ই রোমান্টিক তাইনা? সেইরকমই হয়তো!
আরো শুনি বলবে তো? পুরনো সব বাদ দেওনা!
এখন আর কথা হয়না? এখন সব শেষতো!
দিন দিন কথা নিত্যান্ত বেড়েই চলে
দৃড় হয় বন্ধুত্ত্ব গল্পের ছলে
কিছু চেয়েছিলে বলতে ? ভালো লাগে একজন
ঠিক কেমন? পারছিনা বোঝাতে!
পারবে তাকে ভুলতে? সাহায্য চাইছি ভীষন
শুনি কোন সেইজন? চাইছি নামটা লুকাতে!
পেরেছো ভুলে থাকতে? সত্যি বলছি এখন!
যেমন? আর পারছিনা এইসব নিতে
চাইছ কি বলতে? তুমিই সেই প্রিয়জন!
হঠাৎ কিভাবে হলো এমন? তোমার স্বভাবের মায়াতে
চাইনা কিছু, পারছো শুনতে? আমিও চাইছিনা তেমন!
আবেগ বাড়তে থাকে প্রতিনিয়ত
তোমার কথা ভাবি যত
অতি বেশি ভাবো কেন? ভালো যে লাগে তাই!
এইসব কি বলছো ভাই? আবেগে আপ্লুত যেন!
কতটা খারাপ জানো? কোনো দোষতো করিনাই!
তোমার সত্যিই কি চাই? যেন থাকি তোমার স্বপ্নে মগ্ন!
No comments:
Post a Comment