Monday, January 1, 2024

Anguish

Years have been passed maybe I also came ahead with the flow

Or maybe I got stuck in that time

I don't know, I don't want to know

Long way to go ahead maybe I desire to run

Or maybe the finish line is near

It will be fun, I hope it will be fun

Some things are emerging inside me maybe it was already written to happen

Or maybe it's all the consequences of my overthinking

I don't know man, I don't want to know man

Some things are getting detached maybe it was never attached

Or maybe I was just daydreaming

That's all I wanted, is that all I wanted?

Things have been changed maybe I changed too

Or maybe I fear making the same blunder

Everyone's saying Mehbas boo, feels like everyone's saying Mehbas boo!

I desperately want to be okay again maybe I want to be a part of a new story

Or maybe I still yearn to haunt you for forever

Mehbas don't worry, I say to myself don't worry!

A new year has begun maybe my days will also move on

Or maybe it'll take time to get what I deserve

What's gone is gone, Mehbas what's gone is gone!

Monday, October 2, 2023

It's Been a While

How time flies 

With truth with lies

Time has so many purpose so has one's poem

It's just your perspective 

Not the hidden depth motive

For someone it's just an aptitude to write 

For someone it's just a profession to make future bright

For someone it's only a hobby to pass the moment

For someone it's a self development 

For someone it's a thing that can make the person proud

For someone it's not just only about the person also the people living around 

But for me it's a blessing that led me towards the thrive I strive for 

Not only an essential element but also a turbulent shore

A reason for the instant access to my erratic complacency

Which has been trying to get closer to the self I never got to see

For me it only could have been my career my aim my dream my everything my freedom my lense

I believe it's the most desirable way to find inner peace along with my existence 

In my point of view it's not my talent neither my final destination

I disagree that it's my one of the door to get people's attention 

For me it's my reason to change and a preferable way to express my uncontrollable thoughts

A convenient pathway to get to know the real Mehbas lots and lots

I can't describe neither express how much I'm grateful to my deftness I've been bearing 

I just want to show some gratitude to my other poems through this writing

It has been over 10 years and I wish to go some more way along with it

My poems really don't need any appreciation neither I care if it's a flop one or a hit

How time flies

With truth with lies...

Tuesday, July 4, 2023

দু:স্বপ্ন

আমার মনের ব্যাস্ত শহরের সেই ছোট্ট এক কোণায় উজ্জ্বলতার আশা, পেরিয়ে দিনক্ষণ একটু একটু করে গন্তব্যে পৌঁছানোর আকুতি

কে দেখে কে শোনে আমার সেই অসীম আশার শ্রাবণ, যেখানে সেই মানুষটাই ধার ধারে না আমার অফুরন্ত মিনতি

নিত্য সময় কিভাবে আমার এগোচ্ছে সেটা বোঝার হয়তো সাধ্য নেই তোমার প্রিয়, এক বিশাল আক্ষেপ নিয়ে ঘুম আবার ঘুম থেকে উঠে নিঃসঙ্গতা 

রবের কি লীলাখেলা চোখের সামনে রেখেও ছুঁয়ে দেখার সুযোগ অসম্ভব করে রেখেছে

আগে তাও হাত বাড়িয়ে ছোঁয়ার এক স্বপ্ন ছিল এখন তো চোখের সামনে থেকে উধাও হয়ে যাওয়ার এক দু:স্বপ্নের আখড়া বাধিয়েছে নিঃশব্দতা

আমার পুরোটা অগোছালো পথ পারবেনা সুন্দর করে নিজের মতো সাজিয়ে নিতে?

পথের প্রতি অতিষ্ট হয়ে ওঠা মেয়েটি আবার শুধু বাঁচতে চেয়েছে তোমার সাথে শুধুই বাঁচতে চেয়েছে তোমার হাত ধরে

জানো তো প্রিয় এইসব কথাই কেন যেন ধীরে ধীরে এক কল্পনা জগতের অবাস্তব বাক্যের মত হয়ে যাচ্ছে, ভয়ংকর সেই স্বপ্ন যেথায় আমার পথ জুড়ে কোথাও তুমি নেই

এক উত্তরহীন ভাবনা যদি তোমাকে পাওয়ার স্বপ্ন আজীবন স্বপ্নই রয়ে যায়...

Saturday, October 15, 2022

ছন্দ কথন

এইযে শুনো                           হ্যাঁ বলো
কিছু প্রশ্নের উত্তর দেবে?         অবশ্যই দেবনা কেন!
কত বছর আমায় চেন?           এইতো দু-চার বছর                                                হলো
হঠাৎ জীবনবৃত্তান্ত, কি ভেবে?   মন হালকা করার               .                                  জন্য!
ব্যাস এতটুকুই কেন?                সংক্ষেপে সবই বলা                                                 হল
                   
                   কাহিনী অতীতের যে ছিল
             তাই আরো কিছু শুনতে ইচ্ছে হলো

কি ধরণের কথা হতো?           ঠিক মনে পরছেনা
নিশ্চয়ই রোমান্টিক তাইনা?     সেইরকমই হয়তো!
আরো শুনি বলবে তো?           পুরনো সব বাদ                                                      দেওনা!
এখন আর কথা হয়না?            এখন সব শেষতো!

              দিন দিন কথা নিত্যান্ত বেড়েই চলে
                    দৃড় হয় বন্ধুত্ত্ব গল্পের ছলে

কিছু চেয়েছিলে বলতে ?      ভালো লাগে একজন
ঠিক কেমন?                      পারছিনা বোঝাতে!
পারবে তাকে ভুলতে?          সাহায্য চাইছি ভীষন    
শুনি কোন সেইজন?            চাইছি নামটা লুকাতে!
পেরেছো ভুলে থাকতে?        সত্যি বলছি এখন!
যেমন?                              আর পারছিনা এইসব                                             নিতে 
চাইছ কি বলতে?                 তুমিই সেই প্রিয়জন!
হঠাৎ কিভাবে হলো এমন?    তোমার স্বভাবের                                                     মায়াতে
চাইনা কিছু, পারছো শুনতে?   আমিও চাইছিনা                                                     তেমন!

                   আবেগ বাড়তে থাকে প্রতিনিয়ত
                         তোমার কথা ভাবি যত

অতি বেশি ভাবো কেন?    ভালো যে লাগে তাই!
এইসব কি বলছো ভাই?    আবেগে আপ্লুত যেন!
কতটা খারাপ জানো?       কোনো দোষতো                                                     করিনাই! 
তোমার সত্যিই কি চাই?     যেন থাকি তোমার স্বপ্নে                                          মগ্ন! 



                        


Saturday, October 8, 2022

Significance

Nature says bloom bloom flower
You enhance my beauty, my duty
towards you that I adore you, cherish you
So keep blooming flower that's your biggest power
I say bloom to increase your charm
Not for the people on the earth
Again not for the people on the earth 
Flower bloom bloom blossom in your season
So that the nature's heart can always go on

Nature says bloom bloom flower
You increase my elegance, glance
that attracts the bee, I know I see
So keep blooming flower in a minute in an hour
I say bloom to enhance your glamour
Not for the people who tear you off
Again not for the people who tear you off
Flower bloom bloom blossom in your season
So that the nature's heart can always go on

Nature says bloom bloom flower
Fulfil me with all your colours, dollars 
that can't designate your loveliness
Like I say keep blooming flower as a tower
I say bloom to here, there and everywhere 
Not for those who throw you in trash
Again not for those who throw you in trash
Flower bloom bloom blossom in your season
So that the nature's heart can always go on

Nature says bloom bloom flower
You got your fragrance, rains
that's my love towards you
Keep blooming flower not much not lower
I say bloom to complete me
Not for those who doesn't see your inner beauty
Again not for those who doesn't see your inner beauty
Flower bloom bloom blossom in your season
So that the nature's heart can always go on 

Tuesday, August 30, 2022

অনন্য অভিনয়

 একদিন সবাই বদলে যায় 

কত শত বাহানার ছলে বিনা কারণেই 


পরিবর্তনের নামই নাকি জীবন 

এই প্রবাদ এইসব মানুষের সাথে যায় না 


যতদিন নিজের স্বার্থ থাকে

শত অভিযোগের সত্বেও পাশে থাকার নাটক করে


এক অদ্ভুত শিল্প তাদের

এই শিল্পকর্ম আমার মত বোকাসোকাদের জন্য বুঝা সাধ্যের বাইরে


এমন অভিনয় শিল্পীদের সাথে বাস করাটা বড়ই তেতো হয়ে গেছে আমার জন্য

আশপাশ ঘিরে আমার যত ভাবনাময় স্বপ্নের জগৎ আজ কেমন যেন তিক্ত স্বাদ গ্রহণ করেছে


দিনশেষে আমার সেই মনভরা আনন্দের হাসি যেন রাতের আঁধারে লুকিয়ে পড়ে

নিজেদের অভিনয় নিয়ে ব্যস্ত থাকা শিল্পীরা এইসব বুঝবে কিকরে


এক প্রকার খেলনার মত মনে হয় নিজেকে 

মন উঠে গেলো তো ছুড়ে ফেলে দিল


বিস্তীর্ণ এই দুনিয়ায় কেন সেইসব শিল্পীদের সাথেই সাক্ষাৎ হয় কে জানে!

ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে যে কত স্মৃতি বিজড়িত বন্ধুদের হারিয়েছি কে দেখেছে!



Saturday, August 13, 2022

বন্ধুত্ত্ব

 ছোটবেলা থেকেই শুনতাম বড় হলে নাকি মানুষ চেনা যায়, দিন দিন আসলেই সব কাছের দূরের মানুষ চিনতে পারছি 

যার থেকে বন্ধুত্বের মানে টা শিখেছি, হায়!তার কাছেই আজ অবহেলার শিকার হচ্ছি

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

বন্ধুত্ব টা টিকিয়ে রাখতে জল্পনা কল্পনার কখনো প্রয়োজন পরেনি, তবে আজ কেন পড়ছে ?

উত্তর টা দেয়ার মত তুমি আমার আজ ধারের কাছেও নেই, কি করে তবে বন্ধুত্ত্ব শেষ করি অকারণেই

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

আমি জানি এইসব কিছুই স্বাভাবিক, কিন্তু জীবনে সেই প্রথম বেস্ট ফ্রেন্ড নামের মানুষটাকে কিভাবে ছেড়ে দেই

যার জন্যে আমার এই পথ এত মধুর যার সাথে আমার এতগুলো বছর আনন্দে কেটেছে, সে তো তত টুকুই মূল্যবান আজও আমার কাছে

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়

কখনো ঐভাবে তাকে বলা হয়নি, কিন্তু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাকে বোঝানোর

পড়াশোনার সুবাদে আজ দেখা হয়না বলেই কি আমি এতো পর, নাকি তার কাছে প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে আমার

তবুও তার কোনো কিছুই আমার কাছে দোষের নয়

তবুও তাকে আদৌ আমার সেই প্রিয় বন্ধুই মনে হয়॥



Sunday, May 22, 2022

আকাঙ্ক্ষা

যেতে চাই দূর বহুদূরে সবকিছু ফেলে

আমার আগত আবেগের আবেশ ভুলে

যেতে চাই জীবন সাজাতে নতুন ফুলে

আমার পথের সর্বদা বাসনার  অনুকূলে

যেতে চাই যত অনাকাঙ্ক্ষিত ছেড়ে চলে

আমার নতুন তৈরী হওয়া পাখনা মেলে

যেতে চাই নিজেকে গোছাতে এক অমূল্য ফুলে

আমার পুরো আকাশ জুড়ে সাদা আর নীলে

যেতে চাই লুকিয়ে সব ভ্রান্তির বেড়াজালে

আমার খুশির সব দিনগুলোর একাল সেকালে 

যেতে চাই দূর বহুদূরে তোমার আশার প্রদীপ জ্বেলে 

আমার দিন শেষে আঁধার রাত নেমে গেলে


Sunday, April 24, 2022

আগমন

কেন  আসো প্রতিটা দিন আমার এই নীড়ে 

যেন আটকে রাখো আমাকে ব্যাকুলতার ভিড়ে

কেন আসো তুমি সারাক্ষণ আমার গভীর ভাবনায়

যেন থাকো তুমি আমার সাহিত্য সাধনায়

কেন আসো তুমি বোঝাতে আমি পথভ্রষ্ট

যেন দিয়ে যাও আমায় অনাকাঙ্ক্ষিত অসীম কষ্ট

কেন আসো তুমি আমার মন পাড়াতে

যেন ক্ষণে ক্ষণে আমার দ্বিধা বাড়াতে

কেন আসো তুমি আমার হৃদয়ের গহীন কোণে 

যেন প্রতি রাতে বাঁধো আশা আমার সনে 

কেন আসো তুমি কোন সে মায়াবতীর টানে বেয়ে

আমি তো প্রিয় প্রহর গুনছি তোমার-আমার আকাশের পানে চেয়ে

Saturday, April 9, 2022

দ্বিধা

  আমার প্যারাময় দিনগুলোতে তুমি খানিকটা আনন্দ তো এনেছিলে 

কিন্তু আমার মন এতে সাড়া দিতে রাজি হয়নি বলে

যেমন তোমার ভাবনা আমার মলীন মুখে হাসির জোয়ার বয়ে আনতো 

ঠিক তেমনি কখনো কখনো তোমার থেকে একেবারে দূরে থাকাই শ্রেয় মনে হতো

যেন তোমার ধ্যানে মগ্ন থাকতে এখনও বড্ড ইচ্ছে করে

সমস্যা হলো আজও যে আমার মন আটকে আছে দ্বিধার ঝড়ে

প্রিয় যদি তোমার আরো সময় লাগে বুঝতে তবে নাও

তবুও তোমার মনে কি আছে তা আমাকে স্পষ্ট ভাবে বুঝাও

তোমার বলা দু চারটা কথাই আমার আশা বৃদ্ধির কারণ

আমি বলছি না ভালোবাসতেই হবে আবার করছি নাতো বারণ

Thursday, March 3, 2022

ব্যস্তময় জীবন

 জীবনকে তো বড়ই কঠিন বলিস

কিন্তু একবার কি ভেবেছিস?

নাকি জীবনকে নিজের মতো করে চোখের মাঝে কঠিন করে সাজিয়েছিস?

বলতো সেই রৌদ্র দিনে

কখনো কি রোদের তাপ উপভোগ করেছিস?

নাকি জীবনটাকে কঠিন ভেবে

ছায়ার তলে লুকিয়েছিস?

কাজের ফাঁকে কোনোদিনও কি 

আলতো রোদের বৃষ্টি দেখেছিস?

পাতায় পড়া পানিতে কি

নিজের মাথা ভিজিয়েছিস?

বৃষ্টির সেই মুগ্ধকর গন্ধ, মাটির সেই স্নিগ্ধ সুভাস কখনো কি পেয়েছিস?

নাকি নিজের মতো করে জীবনটাকে

কঠিন করে দেখেছিস?

খুব তো বলিস

সে ছাড়া তোর জীবন অচল 

সব সময় তো যোপিশ

তোকে ছাড়া বাঁচব না

কিন্তু কখনো কি ভেবেছিস?

প্রকৃতির সেই সৌন্দর্য তোর সে কে ভুলিয়ে দিতে পারে

এমন অনেক সে জীবনে আসবে যাবে

কিন্তু জীবন তো একটাই

এই এক জীবনে সে ছাড়া কখনো কি জোৎস্নার আলোয় হেঁটেছিস?

কখনো কি সে ছাড়া ভাই-বোনদের সাথে পুরনো স্মৃতি জাগ্রত করেছিস?

কখনো কি সে ছাড়া খোলা মাঠে মনের আনন্দে দৌড়িয়েছিস?

নাকি সে ছিল না বলে মুখ গোমড়া করেছিস?

এই সে এর উপর নির্ভর করা পঙ্গু জীবন ছাড়া একবার কি দেখেছিস জীবনকে কত স্বাধীন মনে হয়?

কখনো কি শীতের সেই সকল উপভোগ করেছিস?

শীতের সেই পিঠাগুলো, সকল বেলার কুয়াশা তোর মনকে কি কখনো আকৃষ্ট করেছে?

গ্রামের সেই স্নিগ্ধ মাটি, পুকুরের ঠান্ডা পানি তোর শরীরকে কি স্পর্শ করেছে?

কলমি ফুলের বিচিত্রতা, পাখির সেই কিচির মিচির কখনো কি উপভোগ করেছিস?

নাকি শহরের সেই ব্যস্ততায় সবই ভুলে গেছিস?

কখনো কি ফুলের বাগানে মনের খুশিতে আত্মহারা হয়েছিস?

থমথম কালো রাতে কি প্রকৃতির নিস্তব্ধতা দেখেছিস?

কখনো কি প্রকৃতির সৌন্দর্যে হারিয়েছিস?

প্রকৃতির কি কখনো তোর মনকে নাড়া দিয়েছে?

নাকি ব্যস্ত জীবন থেকে একটুও সময় পাসনি?

আবার বলিস জীবন তো বড়ই কঠিন

নিজের মতো জীবন যদি সাজাতেই চাস তবে সুন্দরভাবে সাজা

যাতে রং বেরঙের রঙিন জীবন হয় শোভিত ফুলে ফুলে তাজা॥



Friday, February 18, 2022

আমার পথ

 আমার নিঃস্ব দিনের সঙ্গ

আমার ভুল ভ্রান্তির মূল

আমার জমিয়ে রাখা আবেগ 

তাতে ফুটছে অনেক ফুল


আমার আঁধার কালো দিন

আমার মিছে মায়ার দোষ

আমার ভিন্ন এক স্বপ্নরাজ্য

যেন ফিরছে নাতো হোশ


আমার কেবল শুরু করা সাধনা

আমার মুছে ফেলার প্রবল আশ

আমার লক্ষ্য দিকবিদিক 

তবুও চারিদিক ঘিরে বাঁশ

Tuesday, February 1, 2022

অনিশ্চয়তা

 এ আমার অনিশ্চয়তা ভরা পথ,

প্রতিটা কদম অনিশ্চয়তা নিয়ে যাচ্ছি এগিয়ে 

বেচেঁ থাকাও যেন এখন আশ্চর্যকর 

জানি অনেকের কাছেই এটা স্বাভাবিক মনে হতে পারে 

কিন্তু, সেই কিন্তুই এখন আমায় তাড়া করে বেড়ায়

এখানে ওখানে এমনকি নিজের বাসায়ও কত শত মানুষের কড়া সমালোচনা শুনেছি 

অনেকেই ভালো চেয়ে বলেছে এখনও বলছে

কিন্তু কি জানো জেনেশুনে নিজের খারাপ তো আর কেউ চাইবে না

চেষ্টা হয়তো এখন একটু কমই করি 

সত্যি বলতে মোটামুটি হালই ছেড়ে দিয়েছি 

এযেন সবই অনিশ্চয়তার খেলা


এমন অনিশ্চয়তার পথেও ক্ষণে ক্ষণে স্বপ্ন বুনেই চলেছি

সত্যি হবে কিনা তাও তো এক অনিশ্চয়তার ব্যাপার

প্রতি মুহূর্তে এক অদ্ভুত ভাবনা তারা করে বেড়ায়

যে আরো ১০ টা বছর কি বেচেঁ থাকবো কিংবা সুস্থ থাকবো

শারীরিক নিয়মের অল্প ব্যতিক্রম ঘটলেই যেন আত্তা আতকে উঠে

বাহ্যিক দিকটার চিন্তা নাহয় আমার উপরই ছেড়ে দিয়ে ভিতরে যা চলছে তা নিয়ে ভেবে দেখো 

কি নিয়ে একেকটা দিন করছি পাড় 

তারপরও সবার বাহ্যিক দিকটা নিয়েই চিন্তা

এযেন সবই অনিশ্চয়তার খেলা



অনিশ্চয়তার এই পথে শুধু শারীরিক কেন মানুষিক ভাবেও যে বেশি একটা ভালো নেই

বড়দের কথা অনুযায়ী আমাদের বয়সে চিন্তা কিসের

হুঃ এই এক অদ্ভুত ভাবনা যখন প্রতিদিন এসে আমার অনিশ্চয়তার যাত্রার কথা মনে করিয়ে দেয় সেই মুহুর্তের যন্ত্রণা বলে বোঝানো সম্ভব না

এ যেন এক প্রকার নিজের সাথেই লড়াই

বাহিরে আমার অলসতা আর তোমাদের ব্যস্ততার মাঝে এইসব ঢাকা পড়ে গেছে

কিন্তু হায়! আমার এই যন্ত্রণা তো ব্যস্ততা দেখায় না 

এযেন সবই অনিশ্চয়তার খেলা


এই পথের আঁধার রাতের এক অদ্ভুত সঙ্গী

বছর কয়েক আগেই এসেছে

এ এক অদ্ভুত শব্দের ধাঁধা

সমাধান খোঁজার সাহস আমার হয়নি

অজানা এই ধাঁধার মাঝে কি এক ভয়ানক অনুভূতি নিয়েই না বেচেঁ আছি

এই শব্দের ধাঁধার সমাধান হিসেবে নিজের ভবিষ্যতকেই বেছে নিয়েছি

যদিও সেটা অনিশ্চিত

এযেন সবই অনিশ্চয়তার খেলা



এই অদ্ভুত পথে শারীরিক,মানুষিক দুইটা একসাথে তাল মেলাতে পারছি না

খুব সম্ভবত এক্ষেত্রে অনিশ্চয়তার কাছে হার মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ-র জোড়ে

জানি এইসবের কিছুই তোমরা বুঝবে না হয়তো বুঝতেই চাও না  

আমি তো বোঝাতে বা জানাতে আসিনি 

এসেছি এইসব অনিশ্চয়তা ভরা তাড়নার জ্বালায় বাধ্য হয়ে

এযেন সবই অনিশ্চয়তার খেলা

এযেন এক অদ্ভুত পথ যাত্রার ভেলা॥

Thursday, January 27, 2022

স্বপ্ন

 এ আমার পথ, একে একে বোনা অজস্র স্বপ্ন, হ্যাঁ অজস্র স্বপ্ন ॥


আদৌ কি এটা আমার স্বপ্ন নাকি পালানোর একটা পন্থা নাকি নতুন আলোর খোঁজে  সবকিছু ভুলে এক অজানা শান্তির তল্লাশি

জানিনা কিছু, জানতে কি আদৌ ইচ্ছে করে নাকি এই পথের প্রতি অনীহা চলে এসেছে

যখন আমার এই পথ পরিপাটি, সাজানো গোছানো তবে কেন চারপাশ অস্পষ্ট 

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র

 

আদৌ কি এটা আমার স্বপ্ন নাকি শত কোলাহলের মাঝে একটি পরিচিত সুর খোঁজা নাকি

 শত ভিড়ের মাঝে সামনে এগিয়ে থাকার এক অদম্য আগ্রহ

খুঁজি না কারণ, খুঁজতে কি আদৌ ইচ্ছে করে নাকি আমি এক মোড়েই আটকে আছি

যখন আমার এই পথের গন্তব্য একটাই, সঠিক তবে কেন এতো দ্বিধা

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র

একি তবে ক্ষণিকের চাওয়া মাত্র?

Tuesday, January 11, 2022

একাকিত্ব

 এক ঘরের দুনিয়া ব্যাপারটা আজকাল একপ্রকার ব্যাধীর মতো

যদিও মানুষ প্রজাতি এর নাম দিয়েছে অসামাজিকতা

কত সহজ জীবন যা ইচ্ছে করা যায় ঠিক যেন স্বপ্নের মতো

স্বপ্নই কিন্তু ভয়ংকর দুঃস্বপ্ন যেটা কেও না চাইলেও থাকে বাধ্য-বাধকতা 

আসলে এই সমাজ সেটা মানতে নারাজ, তাইতো অন্য ছেলেমেয়েদের সাথে তুলনা কত!

অসহায় মানুষিক অশান্তিতে ভোগা মানুষগুলোর না জানি কত হীনমন্যতা॥



Thursday, December 23, 2021

বন্ধু

আমরা অনেক ভাল বন্ধু কারণ তোর সাথে কোনো বন্ধুত্বের commitment করি নাই

আমি তো তোরই বন্ধু কারণ তোর বলা হাজার কথার একটাও আমি কখনো শুনি নাই

আরে তুই তো আমার বন্ধু কারণ তোর সাথে আমি কোনো কথা share করি নাই

আমরা বন্ধু কারণ তোর সঙ্গকে কখনো গুরুত্ব দেই নাই 

আমরা অনেক ভাল বন্ধু কারণ আমি নিজে থেকে কখনো তোর problems জানতে চাইনি

আমরা অনেক ভাল বন্ধু কারণ আমি কখনোই তোকে knock করিনি

আমরা অনেক ভাল বন্ধু কারণ তোর দেওয়া gift এর মূল্য আমি বুঝিনি

আরে আমরাই অনেক ভাল বন্ধু কারণ আমি আমার birthday তে তোকে invite করিনি

তোরই তো বন্ধু আমি কারণ friends group এর কোনো কিছুতে তোকে involve করিনি

আ‌মি তোরই সেই ভাল বন্ধু কারণ friends group এ তোকে রেখেও তোকে সেই group এর অংশ কখনো ভাবিনি

আমরা অনেক ভাল বন্ধু কারণ friends outing এ তোকে invite করিনি

আ‌মি তোরই ভাল বন্ধু কারণ তোকে friend হিসেবে zero মনে করি

আমরা অনেক ভাল বন্ধু কারণ কোনো school function এ তোকে আমার জিনিসগুলো দিয়ে একা ফেলে group photo তুলতে গিয়েছি

আমরা অনেক ভাল বন্ধু কারণ আমার phone এ তোলা কোনো group photo তেই তুই নেই

আরে বোকা আমরাই অনেক ভাল বন্ধু কারণ তোকে help করার, তোর বিপদে পাশে থাকার কোনো প্রতিশ্রুতিই আমি তোকে করিনি

আমরা অনেক ভাল বন্ধু কারণ আমার প্রতি তোর অগাধ বিশ্বাস, ভালোবাসা এসব নিয়ে কোনো মাথাব্যাথাই কখনো আমার ছিলনা

আমরা অনেক ভাল বন্ধু কারণ আমার তো কখনোই তোর প্রতি interest ছিলনা

আমরা অনেক ভাল বন্ধু কারণ মূল্যহীন কে মূল্য দিতে গিয়ে আমি তোর feelings কে hurt করেছি

শোন আমরই অনেক ভাল বন্ধু কারণ হাজার অভিমানের পরেও তুই কখনো আমার হাত ছাড়বি না কিন্তু আমি আজ আছি পাশে তোর, কালকের কোনো ভরসা নেই

আমরা অনেক ভাল বন্ধু কারণ তুই আমার অভিমানে যত কিছুই লিখ তাতে আমার যায়ে আসে না

আমরা অনেক ভাল বন্ধু কারণ তুই এমন হাজারো সংঙ্গা দিতে পারবি বন্ধুত্বের কিন্তু এসব পড়ার মতো সময় আমার নাই॥

Sunday, December 5, 2021

অভিমান

 আমার প্রানবন্ত সেই উল্লাসের শহর, সে ছিল আমার আমার নিত্য দিনের প্রিয় স্থান

যদিও কাটছে আমার রাত্রির প্রহর, তবুও আমার পুরো দিন ভরা আঁধারের স্নান

আমি জানি গন্তব্য এক হলেও এ যে ভিন্ন সফর, তার পুরোটা সময় জুড়ে রকমারি বেসুরা গান

ভুল করে ফেলে আসা ছোট্টকালের শিকড়, যেন এখন তিলে তিলে নিচ্ছে আমার প্রাণ

সারি সারি অনুতাপ আজ হচ্ছে নিকর, জ্বলছে পুড়ছে এ যেন দুঃখের বান

নতুন শহরে নতনরূপে সেই একই আসর, বুঝিনি এখনো নতুনে কি তবে আছে আমার অনুদান

পুরাতনের সৃতিগুলো দিনে দিনে হচ্ছে ধূসর, এ নতুন শহর মুখোরিত হয়েও যেন ম্লান

আমার পথে এ কোন সেই রোমাঞ্চকর মোড়, নতুন সব পুরোনোকে করছে বিলীন তাই তো আমার বড় অভিমান॥

জীবন কঠিন

গাছগাছালির সেই রঙিন সতেজ পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে সৃষ্টিকর্তার সব সৃষ্টিই যেন একবার ঝরে পড়বে তো একবার উঠে দাড়াবে প্রাণবন্ত সেই গাছের প...